২৪ দলিত-খুনে ৪৪ বছর পর ৩ জনকে মৃত্যুদণ্ড

0
137
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
৪৪ বছর আগের একটি দলিত-গণহত্যা মামলায়  দোষী সাব্যস্ত তিন অপরাধীকে  মৃত্যুদণ্ড দিয়েছে  উত্তরপ্রদেশের একটি আদালত। ১৯৮১-র ১৮ নভেম্বর বর্তমানে ফিরোজাবাদ জেলার দলিত অধ্যুষিত গ্রাম দেহুলিতে পুলিসের উর্দি পরা ১৭ জনের ডাকাত দলের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে  যান একই পরিবারের ২৪ জন। মহিলাদের পাশাপাশি দুবছর এবং ছমাসের দুই শিশুকেও রেয়াত করেনি দুষ্কৃতীরা।
খুনের মামলা হয়েছে  ওই ১৭ জনের নামেই জেলবন্দী অবস্থাতেই মারা গিয়েছেন ১৪ জন। দেহুলি গণহত্যাকে বিরলের মধ্যে বিরলতম তকমা দিয়ে  ওই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ১ লক্ষ টাকা করে জরিমানাও করেছে রাজ্যের বিশেষ ডাকাত-দমন আদালত।