গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur নন্দকুমারে দুর্ঘটনায় মৃত হলদিয়া থানার এএসআই

    নন্দকুমারে দুর্ঘটনায় মৃত হলদিয়া থানার এএসআই

    0
    196
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হলদিয়া থানার এএসআই রবীন্দ্রনাথ বারি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রবীন্দ্রনাথের এক আত্মীয় সোমনাথ প্রামাণিক নামে ওই যুবক।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নরঘাটে তাঁর শ্বশুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে রাতে খাওয়াদাওয়ার পরে এক আত্মীয়াকে নিজের গাড়িতে চাপিয়ে ইটাবেড়িয়ায় নামিয়ে দেন। সেখান থেকে ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিলেন আর এক আত্মীয় সোমনাথ। গাড়িতে চেপে রবীন্দ্রনাথ যখন চণ্ডীপুর থেকে নরঘাটের দিকে ফিরছিলেন, সে সময় মগরাজপুর রেল ওভারব্রিজ থেকে নামার সময়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। এই দুর্ঘটনার জেরে রবীন্দ্রনাথ এবং তাঁর আত্মীয় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভিতরে আটকে পড়েন। স্থানীয়েরা দীর্ঘ চেষ্টার পরেও তাঁদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে দু’জনকে উদ্ধার করে প্রথমে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সোমনাথকে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সোমবার সকালে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় দিঘাগামী সড়কে যান চলাচল ব্যাহত হয়।
    পরে চণ্ডীপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরেই স্বাভাবিক হয় যান চলাচল।