
ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে গত ১৭ মার্চ নাগপুরে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল, সেই ঘটনার মূল অভিযুক্ত ফাহিম খানের বাড়িতে সোমবার সকাল থেকে বুলডোজার চালানো হয়েছে । গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়ি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস গত শনিবার প্রয়োজনে বুলডোজার নীতি প্রযোগ করার ইঙ্গিত দিয়েছিলেন। তার ৪৮ ঘন্টার মধ্যে এদিন সকালে ফাহিম খানের বাড়িতে পুলিশ, পুরসভার কর্মীরা গিয়ে হাজির হন। এবং ফাহিমের বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছেন।
সঞ্জয় বাগ কলোনির দুতলা বাড়ি ভাঙার সময় পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। পুরসভার অভিযোগ ফাহিম খানের পরিবার সরকারি জমি দখল করে রেখেছিল। উল্লেখ্য, এক সপ্তাহ বাদে রবিবারই কার্ফু তুলে নেওয়া হয়েছে শহরের উত্তেজনাপ্রবণ এলাকাগুলি থেকে।








