গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অব্যাহতি দেওয়া হল বিচারপতি যশবন্ত বর্মা-কে

    অব্যাহতি দেওয়া হল বিচারপতি যশবন্ত বর্মা-কে

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে । সোমবার এই সংক্রান্ত বিবৃতি জারি করেছে দিল্লি হাইকোর্ট। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর  করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে নগর উদ্ধারকাণ্ডে বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়  সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি মনে করেন, আরও গভীরে গিয়ে গোটা ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন।
    বিচারপতি বর্মার বাড়ি থেকে নগদ উদ্ধারের বিষয়টি প্রকাশ্যের আসার পর দিল্লি হাইকোর্টে তাঁর বেঞ্চ বসেনি। বিচারপতি বাড়িতে প্রচুর পরিমাণে নগদ টাকা মেলায়  অভিযোগ ওঠে, ওই টাকা হিসাব-বহির্ভূত । বিষযটি প্রকাশ্যে আসার পর বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
    পরে তারা বিবৃতি দিয়ে  জানায় , বদলির সিদ্ধান্তের সঙ্গে নগদকাণ্ডের কোনও যোগ নেই। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেন্দ্র জিরো টলারেন্স নীতি নিয়ে  বলে দাবি করেন শমীক ভট্টাচার্য । বাইট ঃ শমীক ভট্টাচার্য