গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National চলতি অধিবেশনে ওয়াকফ বিল পাশ নিয়ে শরিক-জট

    চলতি অধিবেশনে ওয়াকফ বিল পাশ নিয়ে শরিক-জট

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সংসদের চলতি অধিবেশনে আদৌ পাশ করানো হবে ওয়াকফ সংশোধনী বিল? সূত্রের দাবি, এনডিএ সরকারের তিনটি শরিক দল জেডিইউ, এলজেপি এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি প্রতিষ্ঠিত হিন্দুস্তান আওয়ামী মোর্চা বা হাম চাইছে অক্টোবরের বিহার বিধানসভা নির্বাচনের আগে এই বিল পাশ না করাতে। এই নিযে কেন্দ্রীয় সরকারের অন্দরে দেখা দিয়েছে প্রবল দ্বন্দ্ব।

    বিহারে ভোটের লড়াইয়ে  আগে এই বিল পাশ করা হলে রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন এনডিএ-র গুরুত্বপূর্ণ ওই তিন শরিক দলের নেতারা। উল্লেখ্য, ওয়াকফ বিল নিযে জেপিসি রিপোর্ট গ্রহণ করেছে সংসদ। সেই রিপোর্টকে মান্যতা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাও। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আপাতত ধীরে চলো নীতি গ্রহণের পক্ষপাতী এনডিএ শরিক ওই তিন দল।