গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Malda ক্লাস নাইনের ছাত্রীকে নগ্ন করে মার-ধর্ষণ, ধৃত ৩ 

    ক্লাস নাইনের ছাত্রীকে নগ্ন করে মার-ধর্ষণ, ধৃত ৩ 

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্লাস নাইনের ছাত্রীকে প্রথমে নগ্ন করে মার পরে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল মালদহের বামনগোলা এলাকা। এই ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
    জানা গিয়েছে, দোলের দিন স্নান সেরে ঘরে ঢোকার সময় মালদহের বামনগোলায় নবম শ্রেণির ছাত্রীকে প্রথমে নগ্ন করে মারধর ও ধর্ষণের চেষ্টা করে তিনজন যুবক। মেয়েকে বাঁচাতে ছুটে গিয়ে আক্রান্ত হতে হয়েছে তাঁর মাকেও বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। প্রাণভয়ে এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার।
    বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূলের। অন্যদিকে তৃণমূলও দূস্কৃতীদের শাস্তির দাবি তুলেছে।