গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ডেঙ্গি-ম্যালেরিয়া, ৬৮ ওয়ার্ডকে বিপজ্জনক বলল পুরসভা

    ডেঙ্গি-ম্যালেরিয়া, ৬৮ ওয়ার্ডকে বিপজ্জনক বলল পুরসভা

    0
    113
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    শহরজুড়ে ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যে ৬৮টি ওয়ার্ডকে বিপজ্জনক ঘোষণা করেছে পুরসভা। শহরে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ আটকাতে তৎপর কলকাতা পুরসভা।
    চলতি মাসের শুরুতে নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে একটি বৈঠক হয়। সেখানে শহরের পরিচ্ছন্নতা এবং চিকিৎসা ব্যবস্থাপনা, দুই ভাগে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সর্বস্তরের আধিকারিকদের। প্রতিটি পুরসভা, পঞ্চায়েত এলাকা ধরে ধরে পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট প্রশাসনগুলিকে। অতীন ঘোষ বলেছেন, ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধে কলকাতা পুরসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কলকাতা ১৪৪ টি ওয়ার্ডের মর্নিং ডাটা কালেক্টর আমরা প্রথম শুরু করা হয়েছে। যারা শুধু সকালে ডাটা কালেকশন করে অনলাইনে রেকর্ড দেয়।তিনি বলেছেন, এই রেকর্ড থেকে মানুষ জানতে পারে কোন ওয়ার্ডের কোথায় কতজন ডেঙ্গি আক্রান্ত।
    আগে ১৩ হাজার ৯২৬ জন আক্রান্ত ছিল। তার আগের বছর প্রায় ৯০% ডেঙ্গি কম হয়েছে।