গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata জামাইয়ের পর রাজসাক্ষী মামা, আরও বিপাকে পার্থ

    জামাইয়ের পর রাজসাক্ষী মামা, আরও বিপাকে পার্থ

    0
    107
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এ বার সেই কল্যাণময়ের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দিয়েছেন তাঁর মামা, যিনি সম্পর্কে পার্থের বেয়াই হন।
    তিনি আদালতে জানান, ভাগ্নে কল্যাণময়ের কথায়, তাঁকে বিশ্বাস করেই সংস্থার নথিতে সই করেছিলেন!
    নিয়োগ দুর্নীতির তদন্তে পাঁচটি এমন সংস্থার হদিস পেয়েছেন তদন্তকারীরা, যেগুলির সঙ্গে যুক্ত ছিলেন কল্যাণময়ের মামা। তার মধ্যে দু’টি সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন তিনি। সোমবার আদালতে সাক্ষ্য দিতে এসে পার্থের বেয়াই দাবি করেন, ডিরেক্টর হওয়া সত্ত্বেও সংস্থার সব কাগজপত্র খুঁটিয়ে না পড়েই সই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন কল্যাণময়কে। তদন্তে নেমে পার্থের বেয়াইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দলিলের ফোটোকপি উদ্ধার করেছিল ইডি।
    গত বৃহস্পতিবার কল্যাণময়ের মামার বয়ান নথিভুক্ত করেছিলেন ইডি আধিকারিকেরা। এ বার তিনি বিচার ভবনে সাক্ষী দিয়েছেন।