হাওড়ার বেলগাছিয়ার পুনর্বাসন নিয়ে বৈঠকে ফিরহাদ 

0
218
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
মঙ্গলবারই হাওড়ার বেলগাছিয়ার পুনর্বাসন নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত থাকবেন হাওড়া ও বালি পুরসভার আধিকারিকরা।
সোমবার ভাগাড় পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন, রাজ্য নিজের তহবিলেই অর্থের ব্যবস্থা করছে। মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল। খালি জমি চিহ্নিত করে, সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আর ২-৩ বছর সময় লাগবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। সোমবার থেকে নতুন করে ভাগাড়ে সার্ভের কাজ শুরু হয়েছে। ভাগাড়ের বাসিন্দাদের কোথায় পুনর্বাসন দেওয়া যাবে তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হবে।
যে কারণে কেএমডিএ-র তরফে বিপজ্জনক অঞ্চলগুলিতে শিট পাইলিংয়ের কাজ শীঘ্রই শুরু করা হবে বলে খবর। যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে, সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং-এর ব্যবস্থা করা হবে।