গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তুলোধনা ভারতের

    রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তুলোধনা ভারতের

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স

    জম্মু ও কাশ্মীরের কিছু অংশকে অবৈধভাবে দখল করে রাখা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ফের রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছে  ভারত। অবৈধভাবে কব্জা  করা এলাকা ইসলামাবাদকে অবশ্যই ছাড়তে হবে বলে জানিয়েছেন নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। তাঁর দাবি, জম্মু এ কাশ্মীর সব সময়  ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নয়া দিল্লির অবস্থান আবারও স্পষ্ট করে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের আলোচনাসভায় মূল আলোচনার বিষয় ছিল শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ। সেখানে পাকিস্তানের কূটনীতিক সৈয়দ তারিক ফতেমির বক্তৃতায়  জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গে উঠে আসে।

    ফতেমির ওই মন্তব্যের পরেই ইসলামাবাদকে বিঁধে পাল্টা মন্তব্য করেন ভারতের কূটনীতিক। সাম্প্রতিক মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাত্কারে নয়াদিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক শীতলতা নিয়ে  মুখে খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গও তুলে ধরেন পি হরিশ।