গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment কুণাল কামরার পাশে জয়া বচ্চন

    কুণাল কামরার পাশে জয়া বচ্চন

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রণবীর এলাহাবাদিয়ার পর এবার আরও এক স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরাকে নিয়ে বিতর্কে উত্তাল গোটা দেশ। মহারাষ্ট্রের শিবসেনার বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে কৌতুকশিল্পী।এক অনুষ্ঠানে রাজনৈতিক বিষয় নিয়ে মসকরা করছিলেন তিনি।

    তখনই এক মন্ত্রীকে গদ্দার আখ্যা দেন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। মন্তব্যের জেরে শিবসেনার অন্দরমহলেও ক্ষোভ তৈরি হয়েছে। কুণালের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একনাথ শিন্ডের শিবসেনা সদস্যরা ফুঁসে ওঠেন। মুম্বইয়ের যে হোটেলে কৌতুক অনুষ্ঠানে কুণাল গদ্দার মন্তব্য করেছিলেন,সেখানে ভাঙচুর চালান তাঁরা।এমনকি খার থানায় কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্তও নেন তাঁরা। গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কুণাল ও তাঁর ফ্যান ফলোয়াররা।এবার সংশ্লিষ্ট ঘটনায় কুণালের পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন।ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, কেউ কোনও কথা বললে যদি এই ধরণের পদক্ষেপ নেওয়া হয় তাহলে তো দেশের বাকস্বাধীনতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে! সত্যিই কি আমাদের দেশে বাকস্বাধীনতা বলে কিছু অবশিষ্ট আছে? নাকি শুধুই গুণ্ডামি আর মহিলাদের ধর্ষণের মতো ঘটনার অস্তিত্ব রয়েছে? একই সঙ্গে অভিনেত্রী জয়া বচ্চন মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ডামাডোল নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

    অভিনেত্রীর পাশাপাশি কুণালের ফ্যান ফলোয়াররাও এদেশে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গোটা ঘটনায় যে রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউডেও ঝড় উঠেছে, সেকথা বলাই যায়।এই বিতর্ক এবার কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।