গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata চিংড়িঘাটায় পার্কিং বিবাদ! মহিলাকে ইট দিয়ে মার 

    চিংড়িঘাটায় পার্কিং বিবাদ! মহিলাকে ইট দিয়ে মার 

    0
    170
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পার্কিং বিবাদে মহিলাকে থান ইট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এমনই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ছে সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলে।
    এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। অভিযোগ, মদ্যপ অবস্থায় ১৮ তারিখ রাতের বেলায় এই মহিলার বাড়ির নীচে রাখা গাড়ির উপর চড়াও হন অভিযুক্তরা। মহিলা থানায় খবর দেন। তারপর ওই মদ্যপ দুই যুবককে নিয়ে যায় পুলিশ। পরের দিন এরা ছাড়া পান। তার অব্যবহিত পরেই এই ঘটনা। থান ইট নিয়ে যাকে ওই মহিলার উপর চড়াও হতে দেখা যায় তাঁর নাম টিঙ্কু মণ্ডল। এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত। টিঙ্কু মণ্ডল ও তাঁর স্ত্রী এই দুইজনে পরের দিন সকালে গিয়ে এই মহিলাকে ডেকে বাড়ি থেকে নামান। ওই মহিলার উপর প্রথমে ঝাঁপিয়ে পড়েন টিঙ্কু মণ্ডলের স্ত্রী। হাতে থান ইট নিয়ে ওই মহিলার উপর চড়াও হন টিঙ্কু। তাঁকে আঘাত করেন। বারবার আঘাত করেন।
    ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। বিধাননগরের এসিপি -র কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মহিলা।