ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের বাড়িতে সিবিআই তল্লাশি

0
202
ছবি সৌজন্যে : এক্স
ইডির পর এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি-সহ একাধিক মামলা নাম জড়িয়েছে তার।
তবে বুধবার কোন মামলার তদন্তে তাঁর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেবিষয়টি স্পষ্ট ন। তবে শুধু বাঘেলের বাড়ি নয়, ছত্তীশগড়ের বেশ কয়েকটি জায়গাতেই অভিযান চালিয়েছে সিবিআই। জানা গিয়েছে, সিবিআইয়ের দল বাঘেলের রায়পর এবং ভিলাইয়ের বাড়ি এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য বুধবারই দিল্লি যাওয়ার কথা বাঘেলের। তার আগে সিবিআই তল্লাশিকে উদ্দেশ্যেপ্রণোদিত বলে অভিযোগ করেছে কংগ্রেস।