গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia হাঁসখালিতে শিক্ষককে বিবস্ত্র করে গণপিটুনি

    হাঁসখালিতে শিক্ষককে বিবস্ত্র করে গণপিটুনি

    0
    128
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নদিয়ার হাঁসখালির বগুলা বাজারে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা।
    পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ছাত্রীরা রঞ্জিত ঘোষের অশালীন আচরণের বিষয়ে অভিভাবকদের কাছে অভিযোগ জানিয়ে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে অভিভাবকদের সঙ্গে আলোচনাও করে স্কুল কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার, ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোষ বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় স্থানীয়রা তাকে বগুলা বাসস্ট্যান্ডে ধরে ফেলেন। এরপর ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে গণধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে বগুলা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
    তারা অভিযুক্ত শিক্ষককে স্থানীয় ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।