
ঠিক যেন সিনেমার দৃশ্য। পরপর গুলিতে লটিয়ে পড়লেন তিনজন।
প্রথমে এক বছর ষোলোর কিশোরী এবং তারপর তাঁর বাবা। শেষে আততায়ী নিজেকেও গুলি করলেন। বিহারের আরা স্টেশনের ভিড়ের মধ্যে তিন-তিনটি গুলি চালানোর ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আততায়ী তরুণের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই এই আক্রমণ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী নাম জিয়া কুমারী। তাঁর বাবার নাম অনিল সিনহা। আত্মঘাতী যুবকের নাম আমন কুমার।
ওই কিশোরী দিল্লি যাচ্ছিল বাবার সঙ্গে। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।








