লুসিফার টু : অগ্রিম বুকিংয়ে রেকর্ড 

0
135
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

মালায়ালাম চলচ্চিত্র জগতের অন্যতম সেরা হিট সিনেমা লুসিফার। ২০১৯ সালে মুক্তির পর বক্স অফিস ঝড় তুলেছিল সিনেমাটি।

তখনই জানা গিয়েছিল,দ্বিতীয় পর্ব আসবে এর। অবশেষে লুসিফারের সিক্যুয়ালের জমজমাট ট্রেলার লঞ্চ হয়েছে।সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ,লুসিফার টু এমপুরান।এদিকে লুসিফার ঘিরে ফ্যান ফলোয়ারদের উন্মাদনার শেষ নেই। যার প্রভাব দেখা গিয়েছে এর টিকিট বিক্রিতে। রীতিমতো রেকর্ড গড়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি।রিপোর্ট অনুসারে, এমপুরান-এর প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে।উদ্বোধনী উইকেন্ডে, এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০ কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে। মালায়ালাম সিনেমার ইতিহাসে প্রথম সিনেমা যা মুক্তির আগেই ৫০ কোটি টাকার বিক্রির রেকর্ড স্পর্শ করেছে।আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত সাড়া পাচ্ছে মোহনলাল-পৃথ্বিরাজের সিনেমাটি।বিদেশি বক্স অফিসে এমপুরান-এর তিনদিনের অগ্রিম টিকিট ইতিমধ্যেই ৪ মিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ প্রায় ৩০ কোটি টাকার পৌঁছে গেছে, যেখানে দেশীয় বাজারে বিক্রি হয়েছে ২৩ কোটি টাকার মতো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো,অনেক দেশে এটি ইতিমধ্যে মালায়ালাম সিনেমার ইতিহাসের সর্বোচ্চ অগ্রিম আয়ের রেকর্ড গড়েছে।জার্মানিতে,এমপুরান-এর অগ্রিম বিক্রি সাম্প্রতিক মেগা ব্লকবাস্টার পুষ্পা টু-এর মোট আয়কে ছাড়িয়ে গেছে, যা সত্যিই বিস্ময়কর। রিপোর্ট অনুসারে, ৭০ কোটি টাকার অগ্রিম বুকিংয়ের পথে সিনেমাটি যার মধ্যে প্রথম দিনের বুকিং বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি আয় করে নিয়েছে। এর মধ্যে ২৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে এমপুরান।যদি এটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় তবে প্রথম সপ্তাহেই এটি মালায়ালাম সিনেমার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হতে পারে।

আপাতত সিনেমাটির মুক্তির অপেক্ষায় দর্শকরা। উল্লেখ্য এর প্রথম কিস্তির সাফল্যের পর থেকেই আব্রাহাম কুরেশির বাকী গল্প জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফ্যান ফলোয়াররা।