গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata হুইপ সত্ত্বেও অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি

    হুইপ সত্ত্বেও অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    হুইপ অমান্য করে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূলের পরিষদীয় দল। তৃণমূলের পরিষদীয় দল সূত্রে খবর, ৩০ জনের বেশি বিধায়ক বাজেট অধিবেশনের শেষ দিন অনুপস্থিত ছিলেন।
    কেন দলীয় নির্দেশ অমান্য করে ওই দু’দিন অনুপস্থিত থেকেছেন তাঁরা, সেই বিষয়ে স্পষ্ট জবাব চাইছে দল। বিধানসভা সূত্রে খবর, স্পিকারের দফতর থেকে আগাম ছুটির আবেদন জানিয়ে থাকা বিধায়কদের তালিকা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবে তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি। ঠিক হয়েছিল, তালিকা তৈরির পর ২৯ মার্চ তৃণমূল ভবনে বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। আগামী সপ্তাহের শুরুতেই ইদ। যে কারণে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে। তার আগে যাবতীয় কাজকর্ম সেরে রাখতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে রয়েছেন। ইদের আগেই তিনি রাজ্যে ফিরবেন।
    দলের সর্বোচ্চ নেত্রী কলকাতায় থাকাকালীন এই প্রক্রিয়া শুরু করতে চান পরিষদীয়মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তবে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ এই বর্ষীয়ান রাজনীতিক।