গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হিন্দুদের তুলনায় মুসলিমরা বেশি সুরক্ষিত: যোগী

    হিন্দুদের তুলনায় মুসলিমরা বেশি সুরক্ষিত: যোগী

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স
    সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ উত্তরপ্রদেশ। বিরোধীদের বিভাজন তত্ত্ব খারিজ করে বুধবার এমনই দাবি করেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
    রাজ্যের সংখ্যালঘুরা কতখানি নিরাপদে রয়েছেন তা বোঝাতে ইউনূস শাসনের বাংলাদেশের উদাহরণ তুলে ধরেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে যোগী বলেছেন, একটি সংখ্যালঘু পরিবার ১০০ সংখ্যাগুরু পরিবারের তুলনায় বেশি নিরাপদ। এখানে তাঁদের ধর্মীয় রীতি যথাযথভাবে পালন করার স্বাধীনতা রয়েছে।
    কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানে সেদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত নেই। সুশাসনের জন্যই চলতি সপ্তাহে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ৮ বছর পরণ করেছে সেকথাও মনে করিয়ে দেন যোগী আদিত্যনাথ।