গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে সুরাপানে বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’

    উত্তরপ্রদেশে সুরাপানে বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    থার্টি ফাস্ট সেন শুনলে মনে পড়ে যেতেই পারে, বছর শেষে পার্ক স্ট্রিটের কোনও বার কাম রেস্তোরাঁয় লোভনীয় অফারের কথা। কিন্তু এ যে চৈত্রের দাবদাহে পুড়তে থাকা উত্তরপ্রদেশ।
    ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ তারিখ ৩১ মার্চ। স্টক শেষ করতে এলাহি অফার রাজ্যের বেশিরভাগ লিকার শপ বা মদের দোকানে। স্টক ক্লিয়ারেন্স এই কারণে যে, ৩১ মার্চে মেয়াদ ফুরোচ্ছে লিকার শপের লাইসেন্সের। দোকানের পুরোনো স্টক বেচতে না পারলে ক্ষতিই ক্ষতি। তাই একটা কিনলে একটা ফ্রি অফার ছাড়তে বিলকল নারাজ সুরাপ্রেমীদের। কাজকর্ম ছেড়ে, বাড়ির কাজ না সেরে, তারা ভোর থাকতেই পৌঁছে যাচ্ছেন মদের দোকান। দোকান খুলতে না খুলতেই কার্টনের পর কার্টন পুরোনো স্টকের মদ নিমেষে বিক্রি হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমনই যে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় বহু দোকানের সামনেই মোতায়েন করতে হচ্ছে পুলিশকে। আগে উত্তরপ্রদেশে মদের দোকানের লাইসেন্স অটোম্যাটিক্যালি রিনিউ হয়ে যেত।
    কিন্তু এবার থেকে বিলিতি মদ বা দেশি মদের দোকানের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা হয়েছে অনলাইন লটারির মাধ্যমে। তাই ৩১ মার্চের শেষে নিজেদের স্টক গুছিয়ে নিচ্ছেন সুরাপ্রেমীরা।