গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর-হরিপাল 

    উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর-হরিপাল 

    0
    164
    ছবি সৌজন্যে : নিজস্ব
    থার্মাল পাওয়ার স্টেশনের জমিতে বাসিন্দাদের উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুর্গাপুরে। পুলিশের সামনেই উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে উচ্ছেদের বিরুদ্ধে থাকা এক ব্যাক্তিকে।
    গুরুতর জখম অবস্থায় উত্তেজিত জনতার হাত থেকে ঐ ব্যাক্তিকে উদ্ধার করে পুলিশ। এক পক্ষের অভিযোগ গ্রামের মানুষ বাঁধা দিতে পারে কিন্তু বহিরাগতরা এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছে। পুলিশের সামনেই ব্যাপক মারধর শুরু হয়, শুরু হয় ধস্তাধস্তি।পুলিশ কোনোরমে সামাল দেয় পরিস্তিতি। এদিকে, হরিপাল স্টেশন সংলগ্ন এলাকার রেল পুলিশ হকারদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
    এদিকে স্টেশন সংলগ্ন এলাকায় এরই প্রতিবাদে হরিপালের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করবী মান্নার নেতৃত্বে এলাকার হকারদের পরিবারের লোকজন নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। প্রচুর মানুষের উপস্থিতি দেখে বাধ্য হয়ে রেল পুলিশ ফিরে যেতে বাধ্য হয়।