রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আমেরিকার রিপোর্টে প্রতিক্রিয়া

0
115
ছবি সৌজন্যে : এক্স

ভারতের গুপ্তচর সংস্থা র-কে নিষিদ্ধ করার যে সুপারিশ করেছে মার্কিন কমিশন তাকে একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি।

আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধানতা সংক্রান্ত কমিশন তাঁদের বার্ষিক রিপোর্টের-কে নিষিদ্ধ করার সুপারিশ করায়, বিশেষ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই রিপোর্ট পক্ষপাতমূলক এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত মল্যায়ন করার ধারা জারি রয়েছে। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ভুল ভাবে উপস্থাপিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ নয়াদিল্লির। মার্কিন কমিশনের রিপোর্টের সমালোচনা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ১৪৪ কোটি মানুষের দেশ ভারত। এখানে সব ধমের মানুষ রয়েছেন।

আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ভারতের বহুত্ববাদী চিত্র বা সব ধর্মের সহাবস্থানকে স্বীকৃতি দেবে, এমন কোনও আশা ভারত করে না।