গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata বারাসতে হিট এন্ড রান! বরফকলে আগুন 

    বারাসতে হিট এন্ড রান! বরফকলে আগুন 

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নিয়ন্ত্রণ হারিয়ে পর পর বাইকে ধাক্কা। তার পর জাতীয় সড়কের উপরেই জ্বলতে শুরু করেছে কন্টেনার! এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাসতে ১২ নম্বর জাতীয় সড়কে। কন্টেনার চালককে ইতিমধ্যেই পুলিশ পাকড়াও করেছে।

    কন্টেনারটি যে দু’টি বাইকে ধাক্কা দিয়েছে, ওই দুই বাইকের চালকও জখম হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, কন্টেনারটি একটি অনলাইন ডেলিভারি সংস্থার পণ্য বহন করে। অভিযোগ, যশোর রোড ধরে দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। ডাকবাংলো মোড়ে দু’টি বাইকে ধাক্কা মারে কন্টেনারটি। এর পরেও গাড়ি দাঁড় করাননি চালক। কন্টেনার নিয়ে তিনি পালানোর চেষ্টা করেন। সেই সময় কন্টেনারের তলায় একটি বাইক আটকেও গিয়েছিল। আগুনও ধরে গিয়েছিল বাইকটিতে। সেই অবস্থায় পালাতে গিয়েই কন্টেনারের পেট্রল ট্যাঙ্ক আগুন ধরে যায়। শেষমেশ ১১ নম্বর রেলগেট, কলোনি মোড় পেরিয়ে হেলাবটতলার কাছে ধরা পড়ে গাড়িটি। ধরা হয় চালককেও। তিনি আগুনে দগ্ধ হয়েছেন বলে খবর স্থানীয় সূত্রে। এদিকে, বেলেঘাটায় বরফকলে দরমার কারখানায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বেলেঘাটায় সেল্‌স ট্যাক্স অফিসের কাছে রাস্তার ধারের দোকানে হঠাৎ আগুন লেগে যায়।

    মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে সংলগ্ন বেশ কয়েকটি দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ ক্ষণের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনে।