
নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিপরীতে তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড-র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গুদামে সারি সারিভাবে সাজিয়ে রাখা তেলের ড্রামে মুহূর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কে পালাতে শুরু করেন এলাকাবাসীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাপিয়ে পরে স্থানীয় মানুষরা। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের জন্য এগিয়ে আসে আইওসি কর্তৃপক্ষও। প্রথমে আগুন জল দিয়ে নেভানোর চেষ্টা করা হলে বিফলে যায়। পরে আইওসি থেকে ফোম দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার বিশাল পুলিশবাহিনী ও দমকল।
শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ও ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।




