গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata চিংড়িঘাটাকাণ্ডে ন’দিন পর ধৃত তৃণমূল কর্মী টিঙ্কু

    চিংড়িঘাটাকাণ্ডে ন’দিন পর ধৃত তৃণমূল কর্মী টিঙ্কু

    0
    474
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চিংড়িঘাটায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুই তরুণীকে ইট দিয়ে মারধরের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত টিঙ্কু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শিয়ালদহ থেকে তাকে আটক করা হয়েছে।
     পুলিশ সূত্রে খবর, ১৯ মার্চ চিংড়িঘাটায় ওই তরুণীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে ইট দিয়ে আঘাত করা হয়। এর আগে, ১৮ মার্চ গাড়ি পার্কিং নিয়ে টিংকু মণ্ডলের সঙ্গে তার বচসা হয়। অভিযোগ, তৃণমূল কর্মী তার পরিচয়ের জোরে টিঙ্কু ওই তরুণীকে কটুক্তি করেন ও হেনস্তা করেন। সেই ঘটনার পর তরুণী থানায় অভিযোগ দায়ের করলে টিঙ্কুকে গ্রেফতার করা হয়, যদিও পরে তিনি জামিনে মুক্তি পান।
    জেল থেকে ছাড়া পাওয়ার পরই ফের ওই তরুণীকে বাড়ির বাইরে ডেকে আনে টিঙ্কু এবং বেধড়ক মারধর করে। শেষ পর্যন্ত, পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করেছে।