গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North 24Pgs ‘২৬-র ভোট বিজেপিকে জেতানোর আহ্বান মিঠুনের

    ‘২৬-র ভোট বিজেপিকে জেতানোর আহ্বান মিঠুনের

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২০২৬-র বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানোর জন্য কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

    তিনি বলেছেন, ছাব্বিশে যে কোনও প্রকারে দলকে জেতাতে হবে। সবাই সবার পছন্দের নাও থাকতে পারে তবে মূল উদ্দেশ্য দলকে জেতানো। আর তা যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনীরা বেঁচে থাকতে পারবে না। বস্তুত,  বসন্ত মিলন উৎসবে নিউ ব্যারাকপুর ক্রিস্টি ভবনে বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভার থেকে আমন্ত্রণ জানানো হয় প্রত্যেক বিজেপি নেতাকর্মী সমর্থকদের।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ-সহ বারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন মণ্ডলের বিজেপি নেতাকর্মী সমর্থকেরা।