
আমেরিকার রফতানি করা সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করার পরেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে জানিয়েছেন, আমেরিকাও কানাডার পুরনো বন্ধুত্ব শেষ। তিনি বলেছেন, আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে কানাডা লড়াই করবে। পাল্টা শুল্ক ঘোষণা করা হবে। এর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমেরিকাতেই। আর সামান্য প্রভাব পড়বে কানাডায় ।
ট্রাম্প যখন গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন, সেই সময ভোটপ্রচারে বেরিয়েছিলেন মার্ক কার্নে। ট্রাম্পের ঘোষণা শুনেই ভোটপ্রচার থামিয়ে রাজধানী অটোয়ায় ফিরে যান কার্নে। ভবিষ্যতের রণকৌশল নির্ধারণ করতে তড়িঘড়ি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
ট্রাম্পের গাড়ির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করে কার্নে বলেছেন, বর্তমানে দুদেশের মধ্যে যে বাণিজ্যচুক্তি রয়েছে , তাকে লঙ্ঘন করছে আমেরিকা।
