মমতা-র বক্তৃতার সময় বিক্ষোভ, সোচ্চার তৃণমূল

0
165

পশ্চিমবঙ্গে বাম ও রামের যে হতাশা তৈরি হচ্ছে তা আটলান্টিক মহাসাগর পেরিয়ে গোটা মহাদেশে ছড়িয়ে পড়েছে। লন্ডনে কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-র বক্তৃতার সময়ে এসএফআই-র বিক্ষোভ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, এই হতাশা তাদের আরও বাড়বে কারণ ২০২৬-র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মমতা বন্দোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের তরফে এক্স পোস্টে লেখা হয়েছে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির সে নড়বে না।