গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মায়ানমারে জারি জরুরি অবস্থা, ব্যাঙ্ককে ভবন ধসে নিখোঁজ বহু

    মায়ানমারে জারি জরুরি অবস্থা, ব্যাঙ্ককে ভবন ধসে নিখোঁজ বহু

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    শক্তিশালী ভূমিকম্পের পর মায়ানমারের ছটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জুন্টা সরকার। সাগাইং, মান্দালাই, ম্যাগওয়ে বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । মান্দালয়ে  একটি মসজিদ ভেঙে পড়ে শুক্রবার বিকাল পর্যন্ত  অন্তত ২০ জনের মৃত্যু  হয়েছে । সরকারের পক্ষ থকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে ।
    অন্যদিকে ভূমিকম্পের জেরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মাণাধীন গণনচুম্বী ভবন ধসে পড়েছে। সেখানেও জরুরি অবস্থা জারি করা হয়েছে । জানা গিয়েছে , ৩০ তলা ওই ভবনে ৮১ জনেরও বেশি শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই ধ্বংসস্তূপের তলায়  আটকে পড়েন।
    তাঁদের মধ্যে ৩ জনকে মৃত অবস্থায উদ্ধার করা হয়েছে । এই বিপর্যয়ের উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে  ভারতের তরফে।