গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology অ্যাপ ডাউনলোড করার পর ফোন হ্যাং হলে

    অ্যাপ ডাউনলোড করার পর ফোন হ্যাং হলে

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফোনে নানা কাজে অ্যাপ ডাউনলোড করছেন যে কোনো সময়। তবে স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে দেখলেন,মোবাইলটি ঘনঘন হ্যাং হচ্ছে, বা স্মার্টফোন দ্রুত গরম হচ্ছে বা চার্জও থাকছে না বেশিক্ষণ। এমন হলে সতর্ক হোন। বিপদ থাকতে পারে ডাউনলোড করা অ্যাপের মধ্যেই। অ্যাপ ডাউনলোড করুন সব সময়ে ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে। যেমন, বৈধ ও নিরাপদ ওয়েবসাইট অথবা অথরাইজড অ্যাপ স্টোর থেকে।পাশাপাশি,সোশ্যাল মিডিয়ায় কোনও বিজ্ঞাপন দেখে অথবা কোনো ফরোয়ার্ডেড লিঙ্ক বা মেসেজ থেকে কোনও অ্যাপ কখনো ডাউনলোড না-করাই ভালো।

    কোনো অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করার সময়ে ভালো কররে দেখে নিন, তাকে কোন কোন তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন।একান্ত ব্যক্তিগত কোনো তথ্য, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নম্বর, ব্যাঙ্ক ডিটেলস, আধার-প্যান নম্বর এমন সব তথ্য চাওয়া হলে অবশ্যই সতর্ক হোন।অন্যদিকে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার বিস্তারিত আগে দেখুন। এর আগের ইউজাররা অ্যাপটি সম্পর্কে কী রেটিং দিয়েছেন, এর কোনো খারাপ দিকের কথা উল্লেখ করেছেন কি না, সেগুলো দেখে নিন।অ্যাপ প্রস্তুতকারী সংস্থাটি সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করুন অ্যাপ ইনস্টল করার আগে।

    সেইসঙ্গে আপনার স্মার্টফোনে ট্রাস্টেড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার অবশ্যই ইনস্টল করে রাখুন। তাতে কোনও ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোড করার আগে আপনার কাছে সতর্কবার্তা চলে যাবে।অনেক সময়ে প্রতারকরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ তৈরি করে নতুন কাজের সুযোগ দেওয়ার নাম করে বিশেষ অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেয়। এরকম কোনও অ্যাপ ডাউনলোড না-করাই ভালো।