দমদমে তাপমাত্রা ছুঁল ৪০, ৭ জেলায় তাপপ্রবাহ

0
115
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চৈত্রের গরমেই পুরুলিয়া-ঝাড়গ্রামকে ছাড়িয়ে কলকাতার দমদমে পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার তাপপ্রবাহ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরমের অস্বস্তি জারি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। আরও অন্তত তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শনিবার। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া থাকবে মূলত শুকনো। উত্তরবঙ্গের আট জেলায় আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।