গুণগত মানের পরীক্ষায় ফেল আরও ১০৩ টি ওষুধ!

0
157
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির পর এবার মার্চ। ফের গুণগত মানের পরীক্ষায় দেশে ফেল করেছে ১০৩টি ওষুধ।
এর মধ্যে এরাজ্যের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ২৭টি, রাজ্যের ড্রাগ ল্যাবে ১টি করে ওষুধ ফেল করেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ওষুধগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। বিষয়টি প্রকাশ্যে আসতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জনমানসে।কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের দাবি, এজন্য নিয়মিত ওষুধের পরীক্ষা করা হয়। তারই ভিত্তিতে মোট চার দফায় ৪৯৭টি ওষুধকে চিহ্নিত করা হয়েছে।
জানা যাচ্ছে, প্রেসারের ওষুধ থেকে প্যারাসিটামল, নার্ভ থেকে হার্টের অসুখের ওষুধ, ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিরোধ থেকে সাধারণ স্যালাইন, খিঁচুনি কমানোর ওষুধ, ভিটামিন সি এর ঘাটতি থেকে খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসা, পক্সের টিকা, প্রচলিত অ্যান্টিবায়োটিক সবই রয়েছে এই তালিকায়।  এমনকী ব্যথা কমানো, লিভারের অসুখ,  স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধও রয়েছে এই তালিকায়।