
মৃতদেহের পর মৃতদেহ পড়ে রয়েছে । যেদিকে তাকানো যায় , সেদিকেই ধ্বংসের ছবি। হাসপাতাল থেকে মসজিদ-সর্বত্র একই চিত্র। শুক্রবার যে ভূমিকম্প এরাজ্য কেঁপে উঠেছিল, সেই কম্পনে বিপর্যস্ত মায়ানমার ও থাইল্যান্ড। শনিবার বেলা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ৭০০। ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মায়ানমারের রাজধানী নেপিদ-তে একটি হাসপাতাল ভেঙে পড়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে ।
এছাড়া নমাজ পড়ার সময় মসজিদ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে অনেকের। বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ও। ইতিমধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে । ভারত থেকে ত্রাণ নিয়ে পৌঁছেছে বিশেষ বিমান। ইউরোপীয় দেশগুলিও সাহায্যের হাত বাড়িযে দিয়েছে । অন্যদিকে থাইল্যান্ডে শেষ পাওয়া খবর অনুযায়ী ৮ জনের মৃত্যু হয়েছে ।
