
ছত্তীশগঢ়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে অন্ততপক্ষে ১৬ জন মাওবাদী। ঘটনাচক্রে দুই জওয়ানও আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । পুলিশ জানিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে সুকমা-দান্তেওয়াড়া জেলার সীমানা উপমপল্লি কেরলাপাল এলাকার জঙ্গলে সিআরপিএফ, ডিআরজি এবং পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান শুরু করে।
বাহিনীর উপস্থিতি টের পেতেই জঙ্গলের ভিতর থেকে তাদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয বাহিনীও। রাতভর চলে গুলির লড়াই। তবে মাওবাদীর সংখ্যায কত জন ছিলেন সেই সংখ্যা স্পষ্ট হয়নি। আরও মাওবাদী রয়েছে কিনা তারজন্য জঙ্গলে চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে বাহিনী।
