গ্রিনল্যান্ড-এ গিয়ে ডেনমার্ককে তিরস্কার মার্কিন ভাইস প্রেসিডেন্টের

0
131
ছবি সৌজন্যে : এক্স
গ্রিনল্যান্ড ভ্রমণে গিয়ে ডেনমার্কের সরকারকে তিরস্কার করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি অভিযোগ করেছেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে চিন ও রাশিয়ার অনুপ্রবেশ-এর ঝুঁকির মধ্যে ফেলে রেখেছে। তাই চিন ও রাশিয়ার হুমকি ঠেকাতে আমেরিকার অবশ্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন। গ্রিনল্যান্ডের পিটুফিক সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি ডেনমার্কের সমালোচনা করে বলেন, গ্রিনল্যান্ডের জনগণের প্রতি ডেনমার্ক সুবিচার করেনি এবং নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে প্রয়োজনীয়  বিনিয়োগ করেনি।
ভ্যান্স আরও দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হলে এটি ডেনমার্কের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে। এদিকে ভ্যান্সের মন্তব্যের কিছু আগেই নতুন সরকার এবং অন্যন্য রাজনৈতিক দলের নেতার যৌথ বিবৃতি দিয়ে  জানিয়েছে , গ্রিনল্যান্ড তাঁদের এবং তাঁরা তাঁদের ভবিষ্যত্ নিজেরা নির্ধারণ করবে।