গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National ৭৬৪ কোটি জালিয়াতি, গ্রেফতার বিন্ধ্যবাসিনীর ডিরেক্টর

    ৭৬৪ কোটি জালিয়াতি, গ্রেফতার বিন্ধ্যবাসিনীর ডিরেক্টর

    0
    86
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্টেট ব্যাঙ্কের ৭৬৪ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিন্ধ্যবাসিনীর গ্রুপের প্রোমোটার এবং পরিচালক বিজয় গুপ্ত। ২৬ মার্চ আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার হয় ওই অভিযুক্তকে। সিবিআই ও মুম্বই অপরাধ দমন শাখা বিন্ধ্যবাসিনী গ্রুপের ৬টি সংস্থা ও তাদের প্রোমোটার বিজয় ও অজয়  গুপ্তের বিরুদ্ধে তদন্তে নেমেছিল। পরবর্তীতে এই মামলার তদন্তে নামে ইডি। গ্রেফতারের পর অভিযুক্ত বিজয়কে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    তদন্তে জানা গিয়েছে , স্টেট ব্যাঙ্ক থেকে এই ঋণ নেওয়ার জন্য বিন্ধ্যবাসিনী সংস্থার জাল নথি ব্যবহার করে অভিযুক্তরা। শুধু তাই নয় , সাতশো চৌষট্টি দশমিক চার চার কোটি টাকার ঋণ নেওয়ার জন্য সংস্থার সম্পত্তির জাল নথি জমা দেওয়া  হয়  ২০১৩ সালে। ইডির দাবি, বিজয়গুপ্ত দাদরা ও নগর হাভেলি এবং মহারাষ্ট্রে স্টিল রোলিং মিল কেনার জন্য সংস্থার নামে একাধিক ঋণ নেয়  ব্যাঙ্ক থেকে।

    এর পাশাপাশি নিজের সংস্থা, মল নির্মাণ ও বাণিজ্যিক স্বার্থেও ঋণ নেয় । ব্যাঙ্ক থেকে টাকা বরাদ্দ হওয়ার পর, সেই টাকা ঘুরপথে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় । এর জন্য ৪০টির বেশি সেল কোম্পানি খোলে অভিযুক্ত।