গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ধর্ষণ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন আসারাম বাপু

    ধর্ষণ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন আসারাম বাপু

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    ধর্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত গুরু আসারাম বাপুকে তিন মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে  গুজরাট হাইকোর্ট। ৮৬ বছরের আসারাম বাপুর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। এক বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। কিন্তু দ্বিতীয় জন অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেন।
    দুই বিচারপতির মতবিরোধের মাঝে আসারামকে অন্তর্বর্তী জামিন দেন তৃতীয় বিচারপতি। গত জানুয়ারিতে  সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দেওয়ার সময়ে জানিয়েছিল, সেই মেয়াদ শেষ হলে গুজরাট হাইকোর্টে আবেদন করতে পারবেন আসারাম।
    সেই মতো গুজরাট হাইকোর্টে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। এবার অন্য একটি ধর্ষণের মামলায়  রাজস্থান হাইকোর্টে জামিনের আবেদন করতে হবে আসারামকে। না হলে ১ এপ্রিল আবার জেলে যেতে হবে তাঁকে।