গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura বিদ্যালয় দফতরে বিজেপি বিধায়কের দাদাগিরি!

    বিদ্যালয় দফতরে বিজেপি বিধায়কের দাদাগিরি!

    0
    165
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে বিজেপি বিধায়ক তথা স্কুলশিক্ষক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছেন অফিসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া স্কুল ডাঙ্গার জেলা স্কুল পরিদর্শকের অফিসে।

    সূত্রের খবর, শনিবার সেকেন্ডারি স্কুল পরিদর্শকের অফিসে যান ছাতনার বিজেপি বিধায়ক। একাধিক বিষয় নিয়ে চিৎকার শুরু করে দেন বলে জানাচ্ছেন অফিসের কর্মীরা। স্কুল পরিদর্শককে অসভ্য এবং অপদার্থ বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। অফিসের মধ্যেই তাঁর এই রুদ্র মেজাজ দেখে ছুটে আসেন অন্যান্য কর্মীরা। কর্মীদের দাবি, অফিসের মধ্যে একটা কর্মব্যস্ত পরিবেশকে নষ্ট করেন বিধায়ক। বিধায়কের এমন দাদাগিরিতে আতঙ্কিত কর্মীরা। তাঁদের দাবি, একজন জনপ্রতিনিধির এমন আচরন কাম্য নয়।

    তবে বিধায়ক দাদাগিরি অভিযোগ মানতে নারাজ। তাঁর পাল্টা দাবি, বহিরাগত লোকজন এনে অফিসের কর্মীরাই গায়ের জোর দেখিয়ে তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করেন।