
একজন ঠেলাগাড়িতে ডিম বিক্রি করেন, আর একজন রাস্তার ধারে ফলের রস বিক্রি করে সংসার চালান। দিনে যত্সামান্য উপার্জনকারী দুই ব্যবসায়িকে কোটি টাকার জিএসটি মেটানোর নোটিস পাঠানো হয়েছে । যা দেখে চক্ষুচড়ক গাছ ওই দুই ব্যবসায়ির। মধ্যপ্রদেশের দামো জেলার ডিম বিক্রেতা প্রিন্স সুমন। তাঁকে ৫০ কোটি টাকার ব্যবসার কথা উল্লেখ করে প্রায় ৬ কোটি টাকার বকেয়া জিএসটি মেটানোর নির্দেশ দেওযা হয়েছে নোটিসে। অন্যদিকে উত্তরপ্রদেশের আলিগড়ের ফলের রস বিক্রেতা মহম্মদ হরিস।
তিনিও সাড়ে ৭ কোটি টাকার বকেয়া জিএসটি-র নোটিস পেয়েছেন বলে দাবি। দুজনেরই আইনজীবীদের বক্তব্য, সম্ভবত তাদের ব্যক্তিগত নথির অপপ্রয়োগ হয়েছে । পুলিশ এবং আয়কর দফতরকে বিষয়টি জানানো হয়েছে ।








