তন্ত্র বিদ্যা শিখতে শিশুকে বলির চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত 

0
187
ছবি সৌজন্যে : নিজস্ব
তন্ত্র বিদ্যা শিখতে গিয়ে পাঁচ বছরের শিশুকে বলি দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়হিম করা এই কাণ্ড ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রঞ্জিত রুইদাস। স্থানীয় সূত্রে খবর, পাঁচ বছরের শিশুকে তাঁর মা ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। কিছুক্ষণ পরেই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে।
গোটা গায়ে সিঁদুর মাখা। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয়দের দাবি, তন্ত্র বিদ্যা শিখতে গিয়ে এই দুধের শিশুকে বলি দেওয়ার চেষ্টা করছিল রঞ্জিত।