গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home International সেনা বিদ্রোহের পথে পাকিস্তান

    সেনা বিদ্রোহের পথে পাকিস্তান

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পাকিস্তানে সেনা বিদ্রোহের আশঙ্কা তৈরি হয়েছে। ইয়োর টাইম ইজ আপ,সেনাপ্রধান আসিম মুনিরের পদত্যাগ দাবি করে এই ভাষাতেই চিঠি পাঠিয়েছেন পাক সেনাবাহিনীর অফিসাররা।ইস্তফা না দিলে ফল ভুগতে হবে বলেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ, সেনাবাহিনীকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার করে তুলেছেন তিনি।

    ব্যক্তিগত প্রতিশোধ তুলতে বাহিনীকে ব্যবহার করছেন। একইসঙ্গে সেনাপ্রধান মুনিরের নেতৃত্ব পাকিস্তানকে ১৯৭১ সালের বাংলাদেশ যুদ্ধের কলঙ্কিত হারের স্মৃতির দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ সেনা অফিসারদের। সম্প্রতি বালোচ লিবারেশন আর্মি যেভাবে বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে আর্মিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে,সেই ব্যর্থতার পিছনেও সেনাপ্রধান মুনিরের ভূমিকাকে দায়ী করেছে পাকিস্তানের সেনা।চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এটা কোনও আবেদন-নিবেদন নয়। এ হল আপনারই তৈরি ‘৭১। আমরা সেই ভয়ংকর সময়ের ছায়ার আড়ালে আমাদের কবর বানাতে দেবো না।

    একইসঙ্গে সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে রাজনৈতিক বৈচিত্র রাখতে না দেওয়া, সাংবাদিকদের কণ্ঠরোধ করা তথা দেশের গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। ইমরান খানের মতো রাজনৈতিক নেতার দিনের পর দিন জেলবন্দি থাকার জন্যও সেনাপ্রধান মুনিরকে দায়ী করা হয়েছে। পাকিস্তানের সেনা অফিসার ও জওয়ানদের সাফ কথা, অবিলম্বে ইস্তফা দিন, নতুবা ভুগতে হবে।