গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata চারু মার্কেটে যুবক খুন, ঘটনাস্থলে হোমিসাইড শাখা 

    চারু মার্কেটে যুবক খুন, ঘটনাস্থলে হোমিসাইড শাখা 

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চারু মার্কেটের দেশপ্রাণ শাসমল রোডের এক অভিজাত আবাসন থেকে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ২২-র অবিনাশ বাউড়ি, যিনি আসানসোলের বাসিন্দা এবং ওই ফ্ল্যাটে দুই বছর ধরে পরিচারকের কাজ করছিলেন।
    ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছে পুলিশ এবং ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর লালবাজারের হোমিসাইড শাখা ও চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সন্দেহজনক কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্নিফার ডগ এনে পুরো এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে অবিনাশ এক ব্যক্তির সঙ্গে ফ্ল্যাটে আসেন। তবে ওই ব্যক্তি তাঁর পরিচিত কি না, তা এখনও স্পষ্ট নয়। বিকেলের পর থেকেই অবিনাশের সঙ্গে থাকা ওই ব্যক্তির উপস্থিতি ঘিরে সন্দেহ দানা বাঁধছে। পুলিশ খতিয়ে দেখছে, তিনি একাই এই খুনের সঙ্গে জড়িত নাকি আরও কেউ এতে জড়িত রয়েছে। ঘটনার পর কুশল ছাবড়া নামের এক ব্যবসায়ী, যিনি ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, তিনি অবিনাশকে একাধিকবার ফোন করলেও কোনও সাড়া পাননি। এরপর নিজের ড্রাইভারকে ফ্ল্যাটে পাঠান। ড্রাইভার গিয়ে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ।
    কেয়ারটেকারের কাছ থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খোলার পরই প্রকাশ্যে আসে নৃশংস দৃশ্য— ডাইনিংয়ের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অবিনাশের দেহ। ঘাড়, মুখ ও শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন ছিল।