গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology চ্যাটজিপিটিতে জিবলি ইমেজ, উদ্বিগ্ন শিল্পীরা

    চ্যাটজিপিটিতে জিবলি ইমেজ, উদ্বিগ্ন শিল্পীরা

    0
    310
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ওপেনএআইয়ের চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর জিবলি স্টাইলে তৈরি ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর ফলে কপিরাইট ও নৈতিকতা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।ওপেনএআই ইতিমধ্যে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলার মুখে পড়েছে, যেখানে অনুমতি ছাড়া শিল্পীদের কাজ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।স্টুডিও জিবলি জাপানের একটি বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও, যারা স্পিরিটেড অ্যাওয়ে, মাই নেবার টোটোরো, প্রিন্সেস মনোনোক, হাওলস মুভিং ক্যাসল-এর মতো ক্ল্যাসিক মুভি তৈরি করেছে।

    চ্যাটজিপিটির ইউজাররা এই স্টাইল ব্যবহার করে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, দ্য লর্ড অব দ্য রিংস এমনকি আমেরিকার ৯/১১ হামলার মতো স্পর্শকাতর বিষয়েও ছবি তৈরি করছেন,যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।এই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক্সে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করে জিবলি স্টাইলে তৈরি একটি ছবি যুক্ত করেছেন। এমনকি হোয়াইট হাউসও এক্সে একটি জিবলি স্টাইলের ছবি পোস্ট করেছে,যেখানে এক বিদেশি নাগরিককে নির্বাসনের আগে মার্কিন ইমিগ্রেশন কর্মী হাতকড়া পরিয়ে দিচ্ছেন।

    মূলত এই টুলটি প্রথমে ফ্রি ছিল,তবে ব্যাপক জনপ্রিয়তার কারণে অল্টম্যান ঘোষণা করেছেন যে এটি এখন শুধু পেইড ইউজারদের জন্য সীমিত থাকবে।উল্লেখ্য,চ্যাটজিপিটি আগেও ছবি তৈরি করতে পারত, তবে নতুন জিপিটি-ফোর এবং মডেল ব্যবহার করে এখন খুব কম শব্দের মাধ্যমেও উন্নত মানের ছবি তৈরি করা সম্ভব হচ্ছে, যা আগে সম্ভব ছিল না।এই ট্রেন্ডের মধ্যে ২০১৬ সালের একটি ভিডিও আবারও ভাইরাল হয়েছে, যেখানে স্টুডিও জিবলির কিংবদন্তি পরিচালক হায়াও মিয়াজাকি এআই প্রযুক্তির ক্ষমতা দেখে বিরক্তি প্রকাশ করেন।