
ব্ল্যাক কফি শুধু সকালে ঘুম কাটানোর জন্য নয়। এটি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ব্ল্যাক কফি খেলে লিভার সুস্থ থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং মনোযোগ বৃদ্ধি পায়।
এ ছাড়া এটি ত্বকের জন্যও বেশ উপকারী।গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সুরক্ষিত রাখে।এটি লিভারের প্রদাহ কমায় এবং সিরোসিস, ফ্যাটি লিভার বা লিভার ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন ২-৩ কাপ ব্ল্যাক কফি খেলে লিভারের কার্যকারিতা উন্নত হয়।ব্ল্যাক কফি ওজন কমাতে বেশ কার্যকর।এটি শরীরের মেটাবলিজম বাড়ায়। যার ফলে দ্রুত ক্যালোরি বার্ন হয়।এ ছাড়া এটি প্রাকৃতিকভাবে খিদে কমায়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। নিয়মিত ব্ল্যাক কফি পান করলে ওজন কমাতে সহায়ক হতে পারে।ব্ল্যাক কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত করে।যা মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি করে। বিশেষজ্ঞদের মতে, কাজের সময় ক্লান্তি দূর করতে ১ কাপ ব্ল্যাক কফি খাওয়া অত্যন্ত কার্যকর।ব্ল্যাক কফির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে রক্ষা করে, বার্ধক্যের লক্ষণ কমায়। এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
তবে অতিরিক্ত ব্ল্যাক কফি পান করা উচিত নয়। দিনে ৩ কাপের বেশি ব্ল্যাক কফি খেলে অনিদ্রা, অ্যাসিডিটি ও হৃৎস্পন্দনের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা পরিমিত পরিমাণে ব্ল্যাক কফি পান করার পরামর্শ দেন।
