
খুনের মামলায় এক নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করে লকআপে অত্যাচারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই ঘটনায় গোবরডাঙা ও গাইঘাটা থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক-২ প্রদীপ কুমার অধিকারী।
একই সঙ্গে পুলিশকে কুড়ি হাজার টাকা জরিমানাও করেছেন বিচারপতি। এছাড়াও সেদিনের থানার সিসিটিভি ফুটেজ এবং জিডি খাতা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগে তাঁর শিক্ষক ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, লকআপে তার উপর অকথ্য অত্যাচার করা হয়। ওই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার।
এরপরই অভিযুক্তর জামিন মঞ্জুর করে আদালত।যদিও এ ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।








