গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International খুন হাফিজ সইদের আত্মীয় 

    খুন হাফিজ সইদের আত্মীয় 

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার অর্থ মদতকারী এবং হাফিজ সইদের ঘনিষ্ঠ আত্মীয় আবদুল রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে । পাকিস্তানের করাচিতে অজ্ঞাতপরিচয়  দুষ্কৃতী খুব কাছ থেকে রহমানকে মাথায়  গুলি করে। পুলিশ জানিয়েছে , একটি বাইকে করে দুই দুষ্কৃতী আসে। রহমান তখন একটি দোকানের ভিতরে দাঁড়িয়ে  ছিল। কাউন্টারের সামনে এসে একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে উধাও হয়ে যায়।
    খুনের সময়  দোকানের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে , রহমান আন্তর্জাতিক জঙ্গিদল লস্করের একজন বড়সড় তহবিল সংগঠক। তার প্রাথমিক দায়িত্ব ছিল, বিভিন্ন সূত্র মারফত অর্থ সংগ্রহ করে আনা। করাচিতে রহমানের বিরাট প্রভাব-প্রতিপত্তি ছিল।