গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। ২৬ মার্চ গুলিকাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন অর্জুন সিং।
    তাঁর বিরুদ্ধে তৃণমূলের এক কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে। জগদ্দলের ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে ব্যারাকপুর মহকুমা আদালতে গিয়েছিল পুলিশ। অর্জুন সিং নিজেই জানিয়েছেন, আদালত সেই আবেদন গ্রহণ করেছে। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। দাবি করেছিলেন, মিথ্যে মামলায় গ্রেফতার করে জেলের মধ্যে খুনও করতে পারে তাঁকে! তবে এরই মধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
    মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছিল। তবে পরে অর্জুন নিজেই জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে।