বারাসত জেলাশাসক দফতরে বোমা-হুমকি

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতায় ভারতীয় জাদুঘরে বোমা হুমকির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বারাসত জেলাশাসকের দফতরে বোমা হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জেলাশাসক দফতরে বোমা রাখা আছে বলে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, অনান্যদিনের মতই বুধবার জেলাশাসক দফতরে কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা লেগেই ছিল। সেই সময় আচমকা কর্তৃপক্ষের নজরে আসে হুমকি মেল। ওই মেলে জানানো হয়েছে, জেলাশাসক দফতরে রাখা রয়েছে বোমা। খবর পাওয়ামাত্রই সঙ্গে সঙ্গে জেলাশাসক দফতরে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। জেলা পুলিশ সুপার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে।
ইতিমধ্যে জেলা শাসকের দপ্তরে ঢোকার জন্য করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এফআইআর করে ইমেইল তদন্ত করে দেখা হবে।