গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Technology অ্যামাজন : ব্রাউজার নিয়ন্ত্রণে নতুন এআই

    অ্যামাজন : ব্রাউজার নিয়ন্ত্রণে নতুন এআই

    0
    247
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল লঞ্চ করেছে অ্যামাজন, যা ইউজারদের জন্য ওয়েব ব্রাউজারের নিয়ন্ত্রণ নিতে ও তাদের পক্ষে কাজ সম্পাদন করতে পারবে বলে দাবি কোম্পানিটির। 

    নোভা অ্যাক্ট নামে পরিচিত সাধারণ কাজের উদ্দেশ্যে তৈরি এআই এজেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন প্রজন্মের অংশ, যা বিভিন্ন এআই চ্যাটবটকে ডিজিটাল সহকারী হিসাবে কাজের জন্য স্বাধীনভাবে কাজ করার আংশিক ক্ষমতা দিয়েছে।এক ব্লগ পোস্টে অ্যামাজন বলেছে, আমরা এসব এআই এজেন্টকে এমন সিস্টেম বলে মনে করি, যা ইউজারের পক্ষে বিভিন্ন ধরনের ডিজিটাল ও ফিজিকাল পরিবেশে কাজ সম্পাদন করতে পারবে।নির্ভরযোগ্য এজেন্ট তৈরির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নোভা অ্যাক্ট নামের এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যা ডেভেলপারদের জটিল কাজকে, যেমন,অনুসন্ধান, চেকআউট, ডিভাইসের স্ক্রিন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করতে পারে।

    টেক জায়ান্টটির নতুন আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স বা এজিআই এসএফ ল্যাব থেকে বেরিয়ে আসা প্রথম এআই মডেল হচ্ছে নোভা অ্যাক্ট, যা মানব পর্যায়ের বুদ্ধিমত্তা বিকাশের জন্য তৈরি করেছে অ্যামাজন।