গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International ভারতে এক লক্ষ আওয়ামী লীগ কর্মী, দাবি বাংলাদেশের

    ভারতে এক লক্ষ আওয়ামী লীগ কর্মী, দাবি বাংলাদেশের

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আওয়ামী লীগের লাখখানেক কর্মী-সমর্থক নাকি হাসিনার মতোই পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। এ বার এমনটাই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহম্মদ মাহফুজ আলম।

    বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁওয়ে হাসিনার আমলে নিখোঁজ কিংবা নিহত ব্যক্তিদের নিয়ে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের আয়োজিত ইদের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন মাহফুজ। তিনি বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু।এ ভিন্ন এদের কোনও পরিচয় নেই। এটা কোনও রাজনৈতিক দল নয়, বরং মাফিয়া গোষ্ঠী ছিল। কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ভারত এখনও হাসিনা ও তাঁর সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক কারণে গুমখুন হয়ে যাওয়া ব্যক্তিদের পরিজনেরা।তাঁদের উদ্দেশে মাহফুজ বলেছেন,এ বার তিন হাজারেরও বেশি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে,দেড় থেকে দু’হাজার মানুষকে গুম করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায়,তাহলে এই সংখ্যা আরও অনেক গুণ বাড়বে। একইসঙ্গে শেখ হাসিনার আমলে বাংলাদেশে এ ভাবে গুমখুন হয়ে যাওয়া মানুষের সংখ্যা কয়েক হাজার বলে দাবি করেছেন মহম্মদ মাহফুজ আলম। এমনকি অনেককে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি। মাহফুজ বলেছেন, গোটা বাংলাদেশেই আয়নাঘরের মতো গুমঘর ছিল।

    আওয়ামী লীগের আমলে গুমখুনে’র নেপথ্যে থাকা সকলকে বর্তমান সরকারের আমলে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে পদত্যাগী নাহিদ ইসলামের স্থানে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মহম্মদ মাহফুজ আলম।