গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National যুদ্ধবিরতিতে রাজি, কেন্দ্রের কাছে ‘শান্তি প্রস্তাব’ মাওবাদীদের

    যুদ্ধবিরতিতে রাজি, কেন্দ্রের কাছে ‘শান্তি প্রস্তাব’ মাওবাদীদের

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গত ১৫ মাসে ৪০০ সদস্যের মৃত্যুর পর এবার কেন্দ্র ও রাজ্যের কাছে শাস্তি প্রস্তাব দিয়েছে মাওবাদীরা। মাওবাদীদের সেন্ট্রাল কমিটির তরফে অভিযান বন্ধের আবেদন জানিয়ে, যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে।

    শুধু তাই নয়, অভিযান বন্ধ করলে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও রাজি হয়েছে মাওবাদী সংগঠন। আগামী ৫ এপ্রিল ছত্তীশগঢ়ের বস্তার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই শান্তি লক্ষ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে মাও নেতা অভয়। দাবি করা হয়েছে, ছত্তীশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় অভিযানের নামে হত্যাকাণ্ড বন্ধ করা হোক।

    যদিও মাওবাদীদের শাস্তি আলোচনার প্রস্তাব এই প্রথমবার নয়, ২০২১ সালেও একবার এই প্রস্তাব দিয়েছিল মাওবাদীরা।